আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম–দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।অভিযোগের মধ্যে আছে বদলি বাণিজ্য, নিয়োগ–পদোন্নতি–পদায়নে অনিয়ম–দুর্নীতি। অভিযোগের মধ্যে আরও আছে সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার–কেনাকাটায় দুর্নীতি।আজ বুধবার দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ অনুসন্ধানে দুদক ইতিমধ্যে চার সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে।