ফেনীতে জুয়ার আসার থেকে ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ
ফেনী শহরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছেপুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফেনী সদর মডেল থানার এসএসকে রোডের চাড়িপুর এলাকার ইসমাইল ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায়।ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ফেনীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।