আলোকিত গণমাধ্যম

ফেনীতে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 'মাছরাঙা টেলিভিশন' গৌরবময় সাফল্যের ১৫ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে 'মাছরাঙা' টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ফেনী প্রেসক্লাবে মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার জমির বেগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা।বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল।

ফেনীতে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন