আলোকিত গণমাধ্যম

মোহাম্মদ ইকবাল হোসাঈন

মোহাম্মদ ইকবাল হোসাঈন

সোনাগাজী প্রতিনিধি


দলীয় কর্মসূচি ছাড়াই পার হলো ছাত্রদল নেতা শাহরিয়ারের মৃত্যুবার্ষিকী

সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহরিয়ার চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী শনিবার (১৮ জুলাই) দলীয় কোনো কর্মসূচি ছাড়াই নীরবে পালিত হয়েছে। উপজেলা ছাত্রদলের কমিটি না থাকায় স্মরণসভা, মিলাদ বা দোয়া মাহফিলের আয়োজন করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।গাজী শাহরিয়ার চৌধুরী ২০১০ সালের ১৮ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সোনাগাজীর সাবেক উপজেলা চেয়ারম্যান ওমর গাজী চৌধুরী (ভুলু মিয়া)-এর কনিষ্ঠ সন্তান। উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু বলেন, ছাত্রদলের কমিটি না থাকায় দলীয়ভাবে কোনো কর্মসূচি নেওয়া সম্ভব হয়নি। এদিকে, দলীয় কর্মসূচি না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

দলীয় কর্মসূচি ছাড়াই পার হলো ছাত্রদল নেতা শাহরিয়ারের মৃত্যুবার্ষিকী