স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হলেন ডা. রুবাইয়াত
অধিদপ্তরের নতুন উপ-পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি এ পদে ডা. শেখ ইফতেখার রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে বদলিপূর্বক স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালনকারী ডা. শেখ ইফতেখার রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।