আলোকিত গণমাধ্যম

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস

আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি পদে একক প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কথা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সারজিস আলম বলেন, সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় এনসিপি-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বর্তমানে দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আটটি সিটি করপোরেশনেও সেপ্টেম্বর মাসে প্রার্থী ঘোষণা করা হবে।তিনি বলেন, স্থানীয় নির্বাচনে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভায় এনসিপি প্রার্থী দেবে। কোথাও প্রত্যাশা অনুযায়ী ভোট না পেলেও, অনেক জায়গায় শক্তিশালী প্রার্থী দিয়ে বিজয়ী হওয়ার লক্ষ্য থাকবে। বিজয়ের লক্ষ্যেই এনসিপি এই নির্বাচনী লড়াইয়ে অংশ নেবে।

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস