আলোকিত গণমাধ্যম

ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন

জন্মগত ঠোঁট ও তালুকাটা শিশুদের জন্য সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।শনিবার (১৮ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫ হাজার শিশু ঠোঁট বা তালুকাটা সমস্যাসহ জন্মগ্রহণ করে। একটি সফল অস্ত্রোপচার একটি শিশুর স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি করে। এ ধরনের জন্মগত ত্রুটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে।তিনি জানান, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি সরকারি কর্মচারী হাসপাতালের সব কার্যক্রম ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে উপদেষ্টা সরকারি কর্মচারী হাসপাতালের কল সেন্টারের উদ্বোধন করেন। এ সময় জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন