জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকসহ সকল শহীদদের স্মরণে সাংবাদিক ইউনিয়ন ফেনীর দোয়া ও আলোচনা সভা
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ৬ সাংবাদিকসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ফেনীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) বিকেলে সাংবাদিক ইউনিয়ন ফেনীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিম তাজিম এবং এনসিপি নেতা ওমর ফারুক।আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ সাংবাদিকসহ সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাঁদের অবদানের কথা তুলে ধরেন।এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পাশাপাশি ফেনীর প্রয়াত প্রবীণ সাংবাদিক এবিএম মুসা, জহুর হোসেন, মাহবুবুল হক পেয়ারা, সাপ্তাহিক হকার্স-এর সম্পাদক নুরুল করিম মজুমদার, সমকাল প্রতিনিধি শাহজালাল রতন, ইনকিলাব প্রতিনিধি আব্দুল হক, এনটিভির প্রতিনিধি ওসমান হারুন দুলাল, স্বদেশ কণ্ঠ-এর সম্পাদক খলিলুর রহমান এবং মুহুরী পত্রিকার সম্পাদক শাহাব উদ্দিন, গ্রামদেশের নির্বাহী সম্পাদক শাহ আলম ভূইয়া, সুপ্রভাত ফেনীর ফিরোজ আলম, স্বাস্থ্যকথার নজির আহমেদ'সহ রুহের মাগফিরাত কামনা করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স ফেনীর সভাপতি শাহাদাত হোসেন, ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, কোষাধ্যক্ষ মুহাইমিন উদ্দিন সাইমুম, প্রচার সম্পাদক মো. হারুন, নির্বাহী সদস্য তানজিদ উদ্দিন শুভ, একাত্তর টেলিভিশনের চিত্রসাংবাদিক আবদুল্লাহ আল নোমান, ফেনীর প্রত্যয়ের ক্যামেরাম্যান সাজ্জাদ মিরাজসহ সাংবাদিক ইউনিয়ন ফেনীর অন্যান্য সদস্যরা।আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।