আলোকিত গণমাধ্যম

প্রধানমন্ত্রীর সঙ্গে যুবদল নেতা হাবিবুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে জুলাই আন্দোলনে আহত হাবিবুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে জুলাই আন্দোলনে হাবিবুর রহমানের ভূমিকা ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, দলের জন্য তার অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে।হাবিবুর রহমান বলেন, আন্দোলনে আহত হওয়ার পরও তিনি শারীরিক জটিলতায় ভুগছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তার উৎসাহব্যঞ্জক বক্তব্য তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।সাক্ষাৎ শেষে তিনি বলেন, দলের জন্য দীর্ঘদিন কাজ করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। ভবিষ্যতেও দলের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হাবিবুর রহমান অতীতে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সোনাগাজী আলহাজ রহিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফেনীর বন্যাকবলিত মানুষের সহায়তায় বিভিন্ন সময়ে ত্রাণ ও আর্থিক সহযোগিতাসহ সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুবদল নেতা হাবিবুর রহমানের সৌজন্য সাক্ষাৎ