আলোকিত গণমাধ্যম

ফেনী গণপূর্তের অফিস সহকারি রানাকে কারণ দর্শানোর নোটিশ

শহর প্রতিনিধি

গণপূর্ত বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ আল মোমেনকে অফিসে অনুপস্থিত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ তারিখে সকাল থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আব্দুল্লাহ আল মোমেনকে অফিসে খুঁজে পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি নজরে আসায় এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. সাকিবুর রহমান স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে আব্দুল্লাহ আল মোমেনকে দুই কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, পূর্বানুমতি বা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে অফিসে অনুপস্থিত থাকার কারণ লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। অন্যথায় বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এদিকে বিষয়টি নিয়ে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মোমেনের বক্তব্য জানা যায়নি।

বিষয় : গণপূর্ত অফিস সহকারি কম্পিউটার অপারেটর অনিয়ম দুর্নীতি

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফেনী গণপূর্তের অফিস সহকারি রানাকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

গণপূর্ত বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ আল মোমেনকে অফিসে অনুপস্থিত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ তারিখে সকাল থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আব্দুল্লাহ আল মোমেনকে অফিসে খুঁজে পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি নজরে আসায় এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. সাকিবুর রহমান স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে আব্দুল্লাহ আল মোমেনকে দুই কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, পূর্বানুমতি বা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে অফিসে অনুপস্থিত থাকার কারণ লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। অন্যথায় বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এদিকে বিষয়টি নিয়ে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মোমেনের বক্তব্য জানা যায়নি।

আলোকিত গণমাধ্যম

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x