আলোকিত গণমাধ্যম

দুর্যোগে বিচ্ছিন্ন পরিবারের পুনর্মিলনে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

শহর প্রতিনিধি

দুর্যোগ, সংঘাত ও অভিবাসনের মতো মানবিক সংকটে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের খুঁজে বের করে পুনর্মিলনের কার্যক্রম জোরদার করতে ফেনীতে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বুধবার ফেনী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী ‘রেস্টোরিং ফ্যামিলি লিংকস (আরএফএল)’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর প্রশাসক মো. দিদারুল আলম।

রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় রেড ক্রিসেন্টের ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার মো. নাজমুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, বাস্তুচ্যুতি কিংবা অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের সন্ধান, যোগাযোগ স্থাপন এবং পুনর্মিলনে রেড ক্রিসেন্টের ‘রেস্টোরিং ফ্যামিলি লিংকস’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম. এ. খালেক দুর্যোগকবলিত মানুষের মানবিক সহায়তার পাশাপাশি পারিবারিক বন্ধন পুনঃপ্রতিষ্ঠায় রেড ক্রিসেন্টের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, মানবিক সংকটে বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের পুনর্মিলন শুধু একটি সেবামূলক কাজ নয়, এটি মানবিক দায়িত্বও।

কর্মশালায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও মুহাম্মদ রশীদ, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মাহবুব আলম, জেলা তথ্য কর্মকর্তা এস. এম. আল আমিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আল ইমরান, শরীফুল ইসলাম অপু, নুর তানজিলা রহমান, মেজবাহ উদ্দিন মিয়াজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিষয় : ফেনী রেড ক্রিসেন্ট প্রশিক্ষণ কর্মশালা ফেনী

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দুর্যোগে বিচ্ছিন্ন পরিবারের পুনর্মিলনে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x