আলোকিত গণমাধ্যম

ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ফেনীতে সোনালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

শহর প্রতিনিধি

 আর্থিক সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে ফেনীতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) প্রচারণা কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস ফেনী ও ফেনী শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রিন্সিপাল অফিস ফেনীর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ খায়রুল আনাম ভূঞা।

এ সময় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) প্রিয়ব্রত বিশ্বাস, মো. আলী মাহমুদ, মো. নোমান ছিদ্দিক, ফেনী অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি শহরের মিজান রোডস্থ সোনালী ব্যাংক ফেনী শাখা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে পরিচালিত সচেতনতামূলক ক্যাম্পেইনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে তাৎক্ষণিক, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তারা লিফলেট বিতরণের পাশাপাশি কিউআর কোড ব্যবহার করে অর্থ লেনদেনের পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও গতিশীল করতে এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ লেনদেন নিশ্চিত করতেই এ ধরনের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিষয় : ব্যাংক ক্যাম্প ইন অনুষ্ঠান রেলি সোনালী ব্যাংক ফেনী

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ফেনীতে সোনালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

 আর্থিক সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে ফেনীতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) প্রচারণা কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস ফেনী ও ফেনী শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রিন্সিপাল অফিস ফেনীর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ খায়রুল আনাম ভূঞা।

এ সময় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) প্রিয়ব্রত বিশ্বাস, মো. আলী মাহমুদ, মো. নোমান ছিদ্দিক, ফেনী অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি শহরের মিজান রোডস্থ সোনালী ব্যাংক ফেনী শাখা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে পরিচালিত সচেতনতামূলক ক্যাম্পেইনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে তাৎক্ষণিক, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তারা লিফলেট বিতরণের পাশাপাশি কিউআর কোড ব্যবহার করে অর্থ লেনদেনের পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও গতিশীল করতে এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ লেনদেন নিশ্চিত করতেই এ ধরনের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আলোকিত গণমাধ্যম

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x