আলোকিত গণমাধ্যম

বিশেষ প্রতিনিধি

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে- মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনীর সোনাগাজীতে দলীয় কর্মসুচিতে অংশগ্রহনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, বিনিয়োগ বাড়িয়ে আগামীতে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।ছেলে মেয়ে যারা লেখা পড়া করেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার ইতিমধ্যে আইন পাস করেছে।

তিনি  গত ২৪ সালের বন্যায় নদীতে তলিয়ে যাওয়া মুছাপুর ক্লোজার ড্যাম পু:নির্মানে আগামী একনেক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া বলে আশ্বস্ত করেছেন।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনী-৩ নির্বাচনী আসনের সোনাগাজী উপজেলায় সফরের সময় তিনি চারটি ইউনিয়নে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ  প্রকল্পের উদ্বোধন করেছেন।

উপজেলার চর মজলিশপুর, চর দরবেশ, বগা দানা ও মতিগঞ্জ ইউনিয়নের চারটি সড়কে দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে জনদুর্ভোগ দেখা দেয়। এ অবস্থায় মন্ত্রীর হস্তক্ষেপে সংস্কার কাজের উদ্যোগ নেয়া হয়।

সন্ধ্যায় তিনি সোনাগাজী পৌর অডিটোরিয়ামে জেলা কৃষকদলের আয়োজনে বনজ ও ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা ও জেলার নেতা-কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

বুধবার, ২৯ জুলাই ২০২৬

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে- মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x