দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়। সংগঠনের উদ্যোগে এবং উত্তরণ ও উত্তর ধুম স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় শুক্রবার (১৭ জুলাই) বাঁশখালীর বৈলছড়ি ও শেখেরখীল ইউনিয়নের দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, শান্তিনীড়ের সভাপতি নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তিনীড়ের সভাপতি নিজাম উদ্দিন বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন