আলোকিত গণমাধ্যম

ফেনীর নতুন সিভিল সার্জন ডা মো আরিফুজ্জামান

ফেনী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. আরিফুজ্জামান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (পার-২ শাখা) থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।

​২৪ আগস্ট ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়।

​এর আগে ডা. মো. আরিফুজ্জামান মুন্সিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, তাঁকে আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে আগামী ৩০ আগস্ট ২০২৬ তারিখে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Image

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ফেনীর নতুন সিভিল সার্জন ডা মো আরিফুজ্জামান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ফেনী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. আরিফুজ্জামান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (পার-২ শাখা) থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।

​২৪ আগস্ট ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়।

​এর আগে ডা. মো. আরিফুজ্জামান মুন্সিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, তাঁকে আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে আগামী ৩০ আগস্ট ২০২৬ তারিখে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আলোকিত গণমাধ্যম

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x