আলোকিত গণমাধ্যম

​ফেনীতে মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে সিভিল সোসাইটির সাথে মতবিনিময় ও র‍্যালি অনুষ্ঠিত

সিদ্দিক আল মামুন
সিদ্দিক আল মামুন সম্পাদক

​ফেনীতে মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে সিভিল সোসাইটির সাথে মতবিনিময় ও র‍্যালি অনুষ্ঠিত

​মাদকমুক্ত একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ফেনী জেলার সিভিল সোসাইটির সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​গত ১৯ আগস্ট বিকেল ৩টায় শুরু হয়ে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। সভা শেষে পুলিশ লাইন থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের হয়ে গ্র্যান্ড সুলতান কনভেনশন হলের সামনে গিয়ে শেষ হয়।

​ফেনী জেলা পুলিশের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরা হয়।

​সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক লেয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, এডভোকেট সমির চন্দ্রকর, ফেনী জজ কোর্টের পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ছালা উদ্দিন মামুন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ এনামুল হক, শিক্ষক সমিতির সভাপতি সামসুল হক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক আবু তাহের প্রমুখ।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান,জেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী,হেফাজত ইসলাম ফেনীর সভাপতি মাওলানা ওমর ফারুক, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

​বক্তারা ফেনীকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন।

Image

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

​ফেনীতে মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে সিভিল সোসাইটির সাথে মতবিনিময় ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x