আলোকিত গণমাধ্যম

​দাগনভূঞায় রাজাপুর ও সিন্দুরপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশক্রমে আয়োজিত এই কার্যক্রমে নেতৃত্ব দেন দাগনভূঞা-সোনাগাজী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল অফিসার) সৈয়দ মুমিদ রায়হান এবং দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান।

​র‍্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম, কোরাইশ মুন্সি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজিম উদ্দিনসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সমাবেশগুলোতে বক্তারা বলেন, মাদকের কোনো ছাড় নেই। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা রাখতে হবে। মাদকের কুফল সম্পর্কে তরুণ ও যুবসমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করা হয়।

​পরে র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে।

Image

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

​দাগনভূঞায় রাজাপুর ও সিন্দুরপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x