আলোকিত গণমাধ্যম

সোনাগাজীতে সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জিম্মি, স্বর্ণালংকার লুট

ছবি: দৈনিক আলোকিত গণমাধ্যম

সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের রাসূলপুর এলাকায় গভীর রাতে সিঁদ কেটে একটি বসতঘরে ঢুকে এক বৃদ্ধাকে জিম্মি করে মারধরের পর স্বর্ণের তাবিজসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাসূলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাসূলপুর এলাকার বাসিন্দা জহির আহমদের বসতঘরে গভীর রাতে সিঁদ কেটে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এ সময় ঘরে অবস্থানরত এক প্রবীণ নারী শব্দ পেয়ে জেগে উঠলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয়। পরে তার গলায় থাকা স্বর্ণের তাবিজসহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আহত বৃদ্ধাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর এলাকায় চুরি ও ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাতের বেলায় পুলিশের টহল জোরদার করা হলে এ ধরনের ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য শাহাজাহান বলেন, ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত জানতে পারিনি। তবে ওই বাড়িতে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সোনাগাজীতে সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জিম্মি, স্বর্ণালংকার লুট

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x