নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় ফেনী পুলিশ লাইনস মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার এই সফরকে কেন্দ্র করে ফেনী জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুধী সমাবেশ ও মাদকবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন