আলোকিত গণমাধ্যম

লং মার্চে মহিপালে অর্ধলক্ষাধিক মানুষের সমাবেশ করার টার্গেট

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ফেনীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ফেনী প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, লং মার্চকে কেন্দ্র করে সড়কে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হতে পারে। এ জন্য তিনি আগাম দু:খ প্রকাশ করেন ও সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভারের নিচে অনুষ্ঠিতব্য জনসভায় প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। জনসভা সফল করা এবং যানজট নিরসনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও হাইওয়ে পুলিশের এসপির সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে।

যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় জামায়াত-শিবিরের স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি। লং মার্চ ও পথসভা সফল করতে তিনি সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক আমির এ কে এম শামছুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা কল্যাণ পার্টির সভাপতি মোহাম্মদ ইসমাইল, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনছুরুল আলম, খেলাফত মজলিসের সভাপতি নাজমুল আলম, জাগপার সভাপতি সাইফুদ্দিন, ফেনী শহর শিবিরের সভাপতি সফিকুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমানসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মাহবুবুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা লং মার্চ ও পথসভা সফল করতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, লং মার্চ উপলক্ষে ফেনীর মহিপালের পথসভা সফল করতে জেলার সব উপজেলায় সংবাদ সম্মেলন করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে মিছিল ও সভা করার কর্মসূচি নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মহিপালের পথসভায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে।

বিষয় : লং মার্চে মহিপালে অর্ধলক্ষাধিক মানুষের সমাবেশ করার টার্গেট

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

লং মার্চে মহিপালে অর্ধলক্ষাধিক মানুষের সমাবেশ করার টার্গেট

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x