আলোকিত গণমাধ্যম

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে ফেনীতে জামায়াতের প্রস্তুতি সভা

১১ দলীয় ঐক্যের আগামী ৫ সেপ্টেম্বর শনিবারের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহরের ১০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রাত ৯টায় ফেনীর দারুল ইসলাম মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ১০ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আবদুল গফুর সভাপতিত্ব করেন এবং ওয়ার্ড সেক্রেটারি শাহাদাত হোসাইন সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে লংমার্চ সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জামায়াতে ইসলামী ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

সভায় ১০ নম্বর ওয়ার্ডের কর্মপরিষদ সদস্যবৃন্দ, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিশু খানসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

সভায় আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে ওয়ার্ডের নেতাকর্মীদের বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বিষয় : ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে ফেনীতে জামায়াতের প্রস্তুতি সভা

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

রোববার, ৩০ আগস্ট ২০২৬

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে ফেনীতে জামায়াতের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

১১ দলীয় ঐক্যের আগামী ৫ সেপ্টেম্বর শনিবারের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহরের ১০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রাত ৯টায় ফেনীর দারুল ইসলাম মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ১০ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আবদুল গফুর সভাপতিত্ব করেন এবং ওয়ার্ড সেক্রেটারি শাহাদাত হোসাইন সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে লংমার্চ সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জামায়াতে ইসলামী ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

সভায় ১০ নম্বর ওয়ার্ডের কর্মপরিষদ সদস্যবৃন্দ, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিশু খানসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

সভায় আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে ওয়ার্ডের নেতাকর্মীদের বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

আলোকিত গণমাধ্যম

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x