আলোকিত গণমাধ্যম

সোনাগাজী সদর ইউনিয়নে বিট পুলিশিং সভা

সোনাগাজী সদর ইউনিয়নে বিট পুলিশিং সভা

সোনাগাজী সদর ইউনিয়নকে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সোনাগাজী উপজেলার মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাগাজী মডেল থানার সদর ইউনিয়নের ১ নং বিটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মনগাজী বাজার বণিক সমিতির সভাপতি ও সদর ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন মাসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসিম।

সমাজসেবক সুমন ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সোনাগাজী মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. এনামুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, সদর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন এবং মামুন পাটোয়ারী, নুর হাদী মিস্টার, রাসেল পাটোয়ারী, শাহীনুর হোসেন, মনগাজী জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান, নুর করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

আলোকিত গণমাধ্যম

শনিবার, ২২ আগস্ট ২০২৬

সোনাগাজী সদর ইউনিয়নে বিট পুলিশিং সভা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ সিদ্দিক আল-মামুন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
সোনাগাজী সদর ইউনিয়নে বিট পুলিশিং সভা
0:00 0:00
1.0x